ঢাকা ২৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপি নজরুলের নতুন ভিডিও ভাইরাল ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা, সূচি প্রকাশ দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে সহকর্মী নিহত প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাত্তা পাচ্ছে না মোদির বিশেষ ঘোষণা, পদত্যাগই চাইছে ‘তেলাপোকা পার্টি’ চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচির প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

তিন বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২৩,  10:49 AM

news image

প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা আজ রবিবার থেকে শুরু হবে। তথ্যমতে, আজ আলিমে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি বিএমটির একাদশ ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ, ডিপ্লোমা ইন কমার্স একাদশ শ্রেণির অর্থনীতি ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান, এইচএসসি ভোকেশনালের দ্বাদশ শ্রেণির রসায়ন বিজ্ঞান ২ ও একাদশ শ্রেণির রসায়ন বিজ্ঞান ১ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ১৭ আগস্ট থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে এই তিন বোর্ডের পরীক্ষা শুরুর তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম