ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

তিন বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২২,  2:50 PM

news image

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিন দিন আবহাওয়ার উল্লেযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও যশোরে ১৩ দশমিক ৬, ঈশ্বরদীতে ১৪ দশমিক ০, চুয়াডাঙ্গা ১৪ দশমিক ২,

বদলগাছীতে ১৪ দশমিক ৪, ডিমলা, ময়মনসিংহ, তাড়াশ ও রাজারহাটে ১৫, দিনাজপুরে ১৫ দশমিক ১, রাজশাহী ও  সাতক্ষীরা ১৫ দশমিক ৫, ফরিদপুরে ১৫ দশমিক ৬ এবং কুমারখালীতে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় এসব এলাকায় শীতের আমেজ দেখা দিয়েছে। ভোর রাতে কুয়াশাও পড়ছে। ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে।  এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ , রাজশাহীতে ১৫ দশমিক ৫, রংপুরে ১৭, ময়মনসিংহে ১৫, সিলেটে ১৭ দশমিক ৮, চট্টগ্রামে ২৩ দশমিক ১, খুলনায় ১৭ দশমিক ২ এবং বরিশালে ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ডিমলায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পূর্বাভাসে আরো বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১০ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ২৩ মিনিটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম