ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

তিন বছরে ১৩ সরকারি সংস্থার প্রশ্ন ফাঁস

#

৩০ জানুয়ারি, ২০২২,  10:56 AM

news image

তিন বছরে ১৩টি সরকারি সংস্থার নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করে মাহমুদুল হাসান, জহিরুল ইসলাম ও মাহবুবা নাসরিন রুপার চক্র। গোয়েন্দা পুলিশের দাবি, এদের একজনের বাংক হিসেবেই মিলেছে কোটি টাকা লেনদেনের তথ্য। সম্প্রতি রুপা ও মাহমুদুল গ্রেপ্তার হলেও জহিরুল এখনো পলাতক। আগে আলাদা কাজ করলেও পরে একসঙ্গে বড় চক্র গড়ে তোলে তারা। এভাবেই পরীক্ষার্থীর সঙ্গে কথা বলছেন এক প্রশ্ন ফাঁসকারী। শেখাচ্ছেন কিভাবে ডিজিটাল ডিভাইস দিয়ে প্রশ্নফাঁস করবেন। ডিভাইসগুলো কোথায় রাখতে হবে। এরপর চুক্তি হচ্ছে ২২ লাখ টাকার প্রিলি পরীক্ষার অংশ নেয়ার পর দিতে হবে অর্ধেক টাকা।

বাকি টাকা চাকরি হলে। পরীক্ষার হলে লোক আছে জানিয়ে বলছেন ধরা পড়ার সুযোগ নেই। ২১ জানুয়ারি প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের অধীন অডিটর নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করতে গিয়ে গ্রেপ্তার হন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপাসহ ১০ জন। দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে প্রশ্নফাঁস চক্রের তথ্য। ডিবির দাবি, ২০১২ সালে প্রশ্নফাঁস চক্র গড়ে তোলে গ্রেপ্তার মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের- সিজিএ এর বরখাস্ত কর্মকর্তা মাহমুদুল হাসান ও ঠিকাদার নোমান সিদ্দিকী। এছাড়াও ময়মনসিংহের রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার জহিরুল ইসলাম ও তার ভাই রাজু গড়ে তোলে আরেকটি চক্র। ২০১৯ সালে তাদের সঙ্গে পরিচয় হয় মহিলা ভাইস চেয়ারম্যান রুপার। পরে একসঙ্গে প্রশ্নফাঁস শুরু করে তারা। মাহমুদুল, রুপা, জহিরুলরা গত ৩ বছরে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, সিটি করপোরেশন, জ্বালানি বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ ১৩ সরকারি সংস্থার প্রশ্নফাঁস করেছে বলে তথ্য পেয়েছে ডিবি। চক্রের পলাতক সদস্য জহিরুলের ভাই মুদি দোকানদার রাজুর ব্যাংক হিসেবে গত পাঁচ বছরে কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে ডিবি। প্রশ্নফাঁসের প্রায় কোটি টাকা দিয়ে কিনেছেন ফ্ল্যাট মাহমুদুল। -সূত্র: independent24.com

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম