ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

তিন ধাপে হবে পাঁচ সিটি নির্বাচন: ইসি সচিব

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২৩,  2:38 PM

news image

আগামী জুনের মধ্যেই দেশের পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যে তিন ধাপে হবে এ নির্বাচন। বুধবার (১৫ মার্চ) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে চলতি কমিশনের ১৬তম সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিদের এ তথ্য জানান। তিনি বলেন, জুনের মধ্যে তিন ধাপে পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন হবে। প্রতিটি ধাপের মধ্যে ১২ দিনের ব্যবধান থাকবে। এ ভোটে ইভিএম আর সিসি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে কমিশনের। অর্থ মন্ত্রণালয় অর্থছাড় করলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তবে কতটি আসনে হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে।

বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্ব আগারগাঁও নির্বাচন ভবনে শুরু হয় কমিশনের সভা। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার, নভেম্বরের মধ্যে মেয়াদ শেষ হওয়া পাঁচ সিটি নির্বাচনের ভোট, আর প্রবাসীদের ভোটার করার বিষয়টি ছিল এ সভার এজেন্ডা। সভা শেষে সাংবাদিকদের ইসি সচিব বলেন, কমিশনের হাতে থাকা এক লাখের বেশি ইভিএম মেরামতে অর্থ মন্ত্রণালয়ের সবুজ সংকেতের অপেক্ষায় আছে কমিশন। মেয়াদ পূর্ণ হতে যাওয়া গাজীপুর, খুলনা, রাজশাহী, সিলেট ও রবিশাল সিটিতে তিন ধাপে ভোট করার পরিকল্পনা ইসির। এছাড়া পবিত্র ঈদুল ফিতরের পর সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের ভোটার করার পাইলট প্রকল্প শুরু হবে বলেও জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম