ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

তিন দফা দাবিতে শহীদ মিনারে চিকিৎসকরা

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৪,  7:53 PM

news image

তিন দফা দাবিতে ‘মার্চ টু বিএমডিসি’ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা। বুধবার (২১ আগস্ট) বেলা ১১টা থেকে তারা শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। এ সময় চিকিৎসকরা বিএমডিসি কর্মকর্তাদের অপসারণও দাবি করেন। এ ছাড়া বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ম্যাটস, ডিএমএফ, এলএমএফ পাস করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ‘ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার’ হিসেবে বিবেচিত করার প্রতিবাদ জানান তারা। জানা গেছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আন্দোলনকারীরা শহীদ মিনারে সমবেত হয়েছেন। পরে সেখান থেকে একটি প্রতিনিধিদল বিএমডিসিতে যাবে।

দাবিগুলো হলো-

১. ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত;

২. মেডিকেল চিকিৎসা ডিপ্লোমাধারীদের পরিচিতি বিএমডিসি আইন মোতাবেক মেডিকেল সহকারী হিসেবে নিশ্চিত;

৩. মেডিকেল সহকারীদের জন্য নির্ধারিত ৭৩টি ওষুধের বাইরে প্রেসক্রিপশনকারীদের বিরুদ্ধে বিএমডিসি আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম