ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

তিন ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৪,  10:59 AM

news image

তিন ঘণ্টা বন্ধ থাকার পর কুয়াশা কেটে যাওয়ায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার নামে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় নদী পথে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সকাল ৬টা ২০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সোয়া ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে এ রুটে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি বন্ধ থাকলেও দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের কোনো চাপ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম