ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

তিতাসে ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের ৩ নারী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৪ ডিসেম্বর, ২০২৫,  2:59 PM

news image

কুমিল্লার তিতাসে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে একই পরিবারের তিন নারীর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের তিতাস নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। এদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা ও রিনা আক্তার তাদের ভাগিনার স্ত্রী। নিহতদের সবার বাড়ি উপজেলার চর রাজাপুর এলাকায়। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ওই তিন নারী তিতাস নদীতে গোসল করছিলেন, এ সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারগামী একটি খালি ট্রলি ইমন মিয়ার বাড়ির সামনে এসে উল্টে তিতাস নদীতে নারীদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিনা ও রুজিনা মারা যান এবং সামছুন নাহারকে আহত অবস্থায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। সুরতহাল শেষে নিহতদের মরদেহ মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম