ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

তাসকিনের থেকে শিখেছেন আর্চার-উডরা

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ মার্চ, ২০২৩,  10:22 AM

news image

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার (৬ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। মিরপুরের দুই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিজেদের হাতে রেখে দিয়েছে জশ বাটলারের দল। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে মিরপুরের উইকেটে ইংল্যান্ড দলের পেসাররা শেখার চেষ্টা করেছেন তাসকিন আহমেদের থেকে। সাম্প্রতিক সময়ে বল হাতে দুর্দান্ত টাইগার পেসার তাসকিন। তার ছাপ রেখেছিলেন প্রথম ওয়ানডেতেও। ৮ ওভার বল করে ২৬ রান খরচ করে শিকার করেছিলেন ১ উইকেট। তৃতীয় ওয়ানডে ম্যাচের আগের দিন রবিবার সাগরিকায় সংবাদ সম্মেলনে তাইতো ইংলিশ পেসার মার্ক উড করলেন তাসকিনের প্রশংসা। উড বলছিলেন, 'তাসকিন খুবই চিত্তাকর্ষক। আমি মনে করি সে শুধু আমাকে নয় সবাইকে মুগ্ধ করেছেন। পুরো দল বলেছে সে কতটা ভালো বোলিং করেছে এবং সে দ্রুত বোলিং করেছে, ভালো লেন্থে রেখেছে। আমাদের প্রথম খেলায় সে আমাদের সিমারদের দেখিয়েছিল কোথায় বল করতে হবে।'  উড যোগ করেন, 'আমি, জোফরা এবং ওকস তার বোলিং থেকে অনেক কিছু নিয়েছি। সে যে জায়গায় বল করেছে, আমাদের চাপে রেখেছে। শুধু উইকেট নেওয়াই নয়, রানটাও আঁটসাঁট করে রেখেছিল সে। দুর্দান্ত ব্যাটাররা বলেছে যে সত্যিই সে দারুণ পারফর্ম করেছে। আমি তার খারাপ করতে দেখতে চাই না, আশা করি সে প্রচুর উইকেট নেবে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম