ঢাকা ২৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

তারেক রহমান যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারেন: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৫,  4:31 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন জাতীয় পর্যায়ের জনপ্রিয় নেতা হিসেবে বাংলাদেশের যেকোনো আসন থেকেই সংসদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা ও গ্রহণযোগ্যতা রাখেন। জনগণের ব্যাপক সমর্থন ও আগ্রহের কারণে তারেক রহমানের জন্য আসন কোনো বাধা নয় বলেও মন্তব্য করেন তিনি। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি দেশের রাজনীতিতে একটি বড় অনুপ্রেরণার নাম। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এবং দীর্ঘদিনের সংগ্রামের ধারাবাহিকতায় তারেক রহমান দেশের মানুষের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য নেতা। তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করার বিষয়ে রিজভী বলেন, রাজধানী ঢাকা দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। সে কারণে রাজনৈতিক কৌশলগত দিক থেকেও ঢাকা থেকে নেতৃত্ব দেওয়া স্বাভাবিক ও যৌক্তিক। তবে তারেক রহমানের জনপ্রিয়তা সারা দেশে বিস্তৃত হওয়ায় তিনি চাইলে দেশের যে কোনো আসন থেকেই নির্বাচন করে বিজয়ী হতে পারেন। বিএনপির এই মুখপাত্র বলেন, জনগণের উচ্চ প্রত্যাশা ও দাবি রয়েছে তারেক রহমানকে নির্বাচনের মাঠে সরাসরি দেখতে। তার অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভোটারদের মধ্যে আশার সঞ্চার করবে বলেও মন্তব্য করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম