ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

তারেক রহমানের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২৬,  12:40 PM

news image

তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকীতে কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। রাজনীতি না করেও শুধু জিয়া পরিবারের সদস্য হওয়ায় আরাফাত রহমান কোকো নিপীড়নের শিকার হয়েছেন অভিযোগ করে রিজভী বলেন, ‘ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ সরকারের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে মারা যান কোকো।’ তিনি আরও বলেন, ‘শান্তিতে কেউ নিজ গৃহে বসবাস করতে পারেনি। বেইনসাফির ফল হিসেবেই ৫ আগস্ট দেশ ছেড়ে চলে যেতে হয়েছে শেখ হাসিনাকে।’ নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে তারেক রহমান উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন জানিয়ে রিজভী বলেন, ‘ইসির নিয়ম অনুসারে প্রচারণা চালাচ্ছেন বিএনপির চেয়ারম্যান। তার বক্তব্য প্রশংসিত হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করতে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম