ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইনজীবী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২৪,  2:03 PM

news image

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবিলা করা হবে। আজ রবিবার সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কায়সার কামাল বলেন, ‘তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি যথাসময়ে দেশে ফিরবেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি। আমরা আইনজীবী হিসেবে আইনাঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত।’ কায়সার কামাল আরও বলেন, ‘বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না। যেসব বিচারপতি কোড অব কন্ডাক ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে আশাকরি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম