ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের উত্তরাঞ্চল সফরে আচরণবিধি লঙ্ঘন হবে না: সালাহউদ্দিন

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৬,  1:18 PM

news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর আচরণবিধি লঙ্ঘন হবে না বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি। স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ঢাকার বাইরে বড় সফরে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার (১১ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া চার দিনের এই সফরে তিনি উত্তরবঙ্গের ৯টি জেলা প্রদক্ষিণ করবেন। তবে তার এই সফরকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন দলের নেতারা। এ বিষয়ে জানতে চাইলে ‍সালাহউদ্দিন বলেন, ‘তারেক রহমানের উত্তরাঞ্চলের সফরে ঘিরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হবে না।’ ফ্যাসিবাদদের কিছু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘গতকাল বুধবার স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর পেছনেও তাদের ষড়যন্ত্র থাকতে পারে।’ এমন ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে কি না জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তবে এতে করে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাযথ করতে সব রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে সালাহউদ্দিন  বলেন, ‘শেষ পর্যন্ত সব রাজনৈতিক দল নির্বাচন সফল করবে।’ আসন সমঝোতার ইস্যুতে তিনি বলেন, ‘বৃহত্তর রাজনৈতিক দলে অনেকের প্রত্যাশা থাকে, কিন্তু দলের পক্ষে সবার কথা রাখা সম্ভব হয় না। যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে কিছু সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। আর কিছু প্রার্থীকে বোঝানো হচ্ছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম