ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

তারেক-জোবায়দার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৮ মে

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৩,  1:17 PM

news image

দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ মে দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে এ আদেশ দেন। এর আগে, এদিন ইমরান আলী শিকদার ও সৈয়দ আজাদ ইকবাল নামে দুজন আদালতে সাক্ষ্য দেন। এরপর আদালত পরবর্তী সাক্ষ্যেগ্রহণের জন্য ২৮ মে নতুন দিন ধার্য করেন। এ নিয়ে এ মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। উল্লেখ্য, অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক, জোবায়দা ও সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। এরপর ২০০৯ সালে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত বছরের ১ নভেম্বর তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চলতি বছরের ৫ জানুয়ারি তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ এবং গত ১৩ এপ্রিল অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে ব্যক্তিগত আইনজীবী থাকছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম