ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

তারাগঞ্জে বাসের ধাক্কায় অটোভ্যানের ২ আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৪ অক্টোবর, ২০২২,  10:28 AM

news image

সৈয়দপুর-রংপুর মহাসড়কের তারাগঞ্জে নাইট কোচের ধাক্কায় অটোভ্যানের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দু’জন। সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রতন সরকার ও পবিত্র। তাদের বাড়ি তারাগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি নাইট কোচ তারাগঞ্জ থানার জুম্মাপাড়া এলাকায় পৌঁছালে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অটোভ্যানের চালকসহ চারজন। ঘটনার পর তাদের রংপুর মেডিকেলে নেওয়া হলে রাত ১০টার দিকে দু’জনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম