ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

তামিলনাড়ুর সব হল থেকে সরলো ‘দ্য কেরালা স্টোরি’

#

বিনোদন ডেস্ক

০৮ মে, ২০২৩,  5:21 PM

news image

ভরেতের তামিলনাড়ু রাজ্যের সব সিনেমা হল থেকে সরানো হলো বলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। আইন-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তামিলনাড়ুতে সিনেমাটির স্ক্রিনিং বন্ধ করে দিল তামিলনাড়ু থিয়েটার ওনার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে তাদের দাবি, এই সিনেমা দেখতে দর্শকরা হলমুখী হচ্ছেন না। জানা গেছে, সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে আসার পরই বিতর্ক দেখা দেয়। তবে মুক্তির পর বক্স অফিসে সাড়া ফেলে সিনেমাটি। প্রথম দুই দিনের আয়ে পেছনে ফেলেছে আরেক বিতর্কিত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’কেও। ভারতের কংগ্রেসসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এ সিনেমাকে ‘ইসলামবিরোধী’ ও ‘প্রোপাগান্ডামূলক’ বলে আখ্যায়িত করেছে। অপরদিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ সিনেমার পক্ষে কথা বলছেন। বিজেপিসহ গেরুয়া শিবির এই ছবির সমর্থনে আওয়াজ তুলেছেন। এতকিছুর মধ্যেই দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর সিনেমা হল থেকে সরানো হলো ‘দ্য কেরালা স্টোরি’। কেরালা ও তামিলনাড়ুর মতো বিজেপি-বিরোধী রাজ্যগুলোতে এই ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে। একাধিক রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন সিনেমা হলের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে। তামিলনাড়ু থিয়েটার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম সুব্রহ্মমণ্যম জানান, কেবলমাত্র জাতীয় মাল্টিপ্লেক্স মূলত পিভিআরেই এই ছবির বেশ কয়েকটি শো চলছিল। কিন্তু সেগুলো না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে। তাছাড়া শুক্র-শনিবার সেসব শো দেখতে তেমন দর্শক হাজির হননি। গত নভেম্বরে ছবির টিজার মুক্তির পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। তারপর সময় যত গড়িয়েছে সুদীপ্ত সেনের ছবি ঘিরে বিতর্কের আগুন ততই বেড়েছে। এই ছবিকে করমুক্ত ঘোষণা করেছে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ। তামিল অভিনেতা-পরিচালক সীমান জোর গলায় বলেন, তামিলনাড়ুতে এই ছবি প্রদর্শিত হল থিয়েটার ভাঙচুর করা হবে। এই ছবির মাধ্যমে ভারতে ইসলামোফোবিয়া ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটির মুক্তি জাতীয় সংহতি ক্ষুণ্ন করবে- এমন অভিযোগে ‘দ্য কেরালা স্টোরি’র বিরুদ্ধে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। যদিও সেন্সর বোর্ডের ছাড়পত্রকে চ্যালেঞ্জ জানিয়ে ছবির মুক্তি আটকাতে অস্বীকার করে আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম