ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

তামিলনাড়ুতে রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে শিশুসহ নিহত ১১

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ এপ্রিল, ২০২২,  10:17 AM

news image

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি মন্দিরে রথযাত্রা অনুষ্ঠানের সময় বিদ্যুতায়িত হয়ে শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।বুধবার (২৭ এপ্রিল) ভোরে তামিলনাড়ুর থানজাভুর জেলার কালিমেদু আপ্পার মন্দিরে রথ শোভাযাত্রায় বিদ্যুতায়িত হয়ে হতাহতের এই ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস'র। পুলিশ জানিয়েছে,

তামিলনাড়ুর থানজাভুর জেলার কালিমেদু আপ্পার মন্দিরে রথ শোভাযাত্রা চলার সময় মন্দিরের পালকিতে অনেক মানুষ দাঁড়িয়ে ছিলেন। দাঁড়িয়ে থাকা এসব মানুষ একপর্যায়ে হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে। রথযাত্রা উৎসবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান কমপক্ষে ১১ জন। পুলিশ কর্মকর্তারা বলছেন, মন্দিরের পালকিটি ওভারহেড বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসার সময় বাঁক নিতে গিয়ে কিছুটা বাধার সম্মুখীন হয়েছিল। বুধবার ভোরে কিছু বুঝে ওঠার আগেই রথের সঙ্গে হাইভোল্টেজ লাইনের সংঘর্ষ হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম