ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

তামিম ইস্যু নিয়ে ক্ষোভে ফুঁসছেন ভক্তরা

#

ক্রীড়া প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২৩,  2:04 PM

news image

তামিম ইস্যু নিয়ে ক্ষোভে ফুঁসছেন তার ভক্তরা। বলছেন, ষড়যন্ত্র করেই তামিমকে বিশ্বকাপ দল থেকে বাদ দেয়া হয়েছে। তার মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে না থাকায় বাংলাদেশ দলকে বেশ ভুগতে হবে বলে আশংকা অনেকের। সাকিব-তামিম আর বোর্ডের মধ্যকার দূরত্ব কমিয়ে ক্রিকেটের জয় হবে এমনটাই আশা ভক্তদের। বিশ্বকাপ দল থেকে তামিমকে বাদ দেয়ায় এমনিতেই বিক্ষুদ্ধ ক্রিকেট পাগল লাখো তামিম ভক্ত। বিসিবি, কোচ এবং নির্বাচকদের নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হচ্ছে এক সময়ের কাঁধে কাঁধ রেখে চলা বন্ধু তামিম সাকিবকে নিয়ে। সেই ইস্যুতে যেন ঘি ঢেলেছে তামিম সাকিবের পাল্টাপাল্টি বক্তব্যে।  তামিম, সাকিব, বিসিবি এবং কোচের আলোচনায় বেশ সরব সামাজিক যোগাযোগ মাধ্যমও। যেখানে ক্রিকেট বোদ্ধারা মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের খেলার সমালোচনা করেছেন। চেয়েছেন ক্রিকেট নিয়ে সকল নাটকীয়তার অবসান।  তামিম ইস্যুতে নড়েচড়ে বসেছেন সচেতন ক্রিকেট প্রেমিরা। আক্ষেপ করে অনেকেই বলেছেন বিশ্বকাপ খেলা দেখা নিয়েই দেখা দিয়েছে সংশয়। অভিজ্ঞ তামিমকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়ায় বিসিবিকে কড়া সমালোচনা করতেও ছাড়েননি ক্রিকেট ভক্তরা।  সকল দন্দের অবাসান হয়ে বিশ্বকাপ ক্রিকেটর মতো মেগা মঞ্চে বাংলাদেশ দল ক্রিকেট প্রেমীকদের জন্য সুখবর বয়ে নিয়ে আসতে পারবেন এমই আশা ভক্তদের। সূত্র: বাংলাভিশন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম