ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

তাবলিগের কার্যক্রম নিয়ে সরকারের প্রজ্ঞাপন, যা বললেন সাদপন্থিরা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২৪,  11:20 AM

news image

তাবলিগ জামাতের কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) কার্যক্রম পরিচালনা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে তাবলিগ জামাত সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেছেন, আমরা কাকরাইল মসজিদের বিষয়ে বৈষম্যবিরোধী সরকারের কাছে বৈষম্যবিরোধী সিদ্ধান্ত আশা করছি। রোববার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷ এতে সই করেছেন উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম৷ এতে বলা হয়, মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সা'দ এর অনুসারীরা আগে থেকে জেলা ও উপজেলায় যে সব মসজিদে নিজ নিজ তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা করে আসছেন, শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিবদমান পক্ষদ্বয় সংশ্লিষ্ট মসজিদে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তাবলিগ জামাত সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, সারাদেশে জুবায়েরপন্থিরা বিভিন্ন মারকাজ ও মসজিদ দখল, আমাদের সাথীদের আমলে বাঁধা প্রদান, ভয়াবহ জুলুম, দেশব্যাপী মব জাস্টিস ও ম্যাসাকার চালাচ্ছে। এর মধ্যে আমরা আশা করছি প্রজ্ঞাপনে এই বিষয়টি দ্রুত সমাধান হবে। প্রশাসন সৃষ্ট জটিলতা নিরসনে এগিয়ে আসবে এবং আন্তরিক ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। আমরা তাদের অনুরোধ করবো দেশকে অস্থিতিশীল করতে ও ধর্মীয় ভ্রাতৃঘাতি সংঘাতের পথ থেকে আপনারা ফিরে আসুন। তাবলিগের সঙ্গে এসব বেমানান, ইসলামকে ছোট করবেন না। তিনি আরও বলেন, নিরপেক্ষতা বজায় রেখে রাষ্ট্রের নাগরিকদের মৌলিক ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান আমরা জানাচ্ছি। আমরা উভয়পক্ষ ও সরকারের দায়িত্বশীলদের সঙ্গে বসে ধর্মীয় এই সংঘাত বন্ধে বরাবরের মতোই সমাধানে পৌঁছাতে আগ্রহী। পাশাপাশি তাবলিগের শীর্ষ মুরুব্বিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়া তাবলিগের শীর্ষ মুরুব্বি শায়খুল হাদিস মাওলানা জিয়া বিন কাসেম ও মুফতী মুআজ বিন নূরের নিঃশর্ত মুক্তি চাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম