ঢাকা ১৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম এসএসসি পরীক্ষা ঘিরে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না: শিক্ষামন্ত্রী ৩১ দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি: ডা. শফিকুর রহমান ডিএসসিসির উদ্যোগে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন কৃষক কার্ডে যুক্ত হবে নতুন নতুন সেবা: কৃষিমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে ১১ প্রস্তাবনা হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে হাম প্রতিরোধে গলিতে গলিতে প্রচারণা চালাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

তাপমাত্রা. আরও বাড়ার সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২২,  2:43 PM

news image

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে রাজধানীসহ দেশব্যাপী জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও। টানা গরমে হাঁপিয়ে উঠেছেন সবাই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা খুব বেশি না হলেও বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরম কিছুটা বেশি অনুভূত হচ্ছে। বুধবার (১৮ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী সপ্তাহের শুরুতে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। মঙ্গলবার (১৭ মে) রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টি হয়নি। বুধবারও রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

তাপমাত্রা খুব বেশি না হলেও ঘামে শরীর ভিজে যাচ্ছে, অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, আজ সারাদেশেই গরম কিছুটা বাড়বে। বৃষ্টির পরিমাণও কমে আসবে। কালও বৃষ্টি কম হয়েছে। তবে সব বিভাগেই দিনের একটা সময় হালকা বৃষ্টি হচ্ছে। বাকি সময়জুড়ে থাকছে মেঘের লুকোচুরি খেলা। বজলুর রশিদ আরও বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৩৭ মিলিমিটার। ঢাকায় মঙ্গলবার সকালের সামান্য বৃষ্টি হয়েছিল। রাজধানীতে আজ সকালে বাতাসে আর্দ্রতা ছিল ৫০ শতাংশ, তা বেড়ে ৬০ থেকে ৭০ শতাংশ হতে পারে। তিনি বলেন, বুধবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ বলেন, এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী দু’দিন পর বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। নোয়াখালী, খুলনা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম