ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিল আবহাওয়া অধিদপ্তর

#

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  2:17 PM

news image

শীতের তীব্রতা কমার সঙ্গে সঙ্গে ক্রমেই বাড়ছে রাতের তাপমাত্রা। আগামী দিনগুলোতে এ ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার যা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেন,

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে। আগামী তিনদিন দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ। এছাড়া আগামী সপ্তাহের শুরুর দিকে অর্থাৎ ২০ ও ২১ ফেব্রুয়ারির (রোব ও সোমবার) দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়ে আবহায়া অধিদপ্তর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম