ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ইউক্রেনীয় শিশুদের স্থানান্তর নিয়ে নিষেধাজ্ঞা, পাল্টা ব্যবস্থা উত্তর কোরিয়ার ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ, সাভার-গাজীপুরে সংঘর্ষ আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে নভোচারী পাঠাল শেনঝৌ-২৪ মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

তানজানিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ১৯

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ নভেম্বর, ২০২২,  4:22 PM

news image

আফ্রিকার দেশ তানজানিয়ায় ৪৩ যাত্রী নিয়ে একটি বিমান ভিক্টোরিয়া হ্রদে পড়ে বিধ্বস্ত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। এতে এ পর্যন্ত ১৯ আরোহীর মৃত্যুর হয়েছে। মৃত্যুর বিষয়টি সরকারি দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরা। প্রাথমিকভাবে তিন জনের মৃত্যুর কথা জানানো হলেও পরে প্রধানমন্ত্রী কাসিম মাজালিবা বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। বেসরকারি প্রিসিশন এয়ারের ফ্লাইটটি তানজানিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলীয় শহর বুকোবার আকাশে দুর্ঘটনার কবলে পড়ে। ফ্লাইটটির তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী দারুস সালামে অবতরণ করার কথা ছিল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে হ্রদে আছড়ে পড়ার পরপরই ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যেখানে ফ্লাইটটিতে ক্রুসহ ৪৩ জন আরোহী ছিলেন। এর মধ্যে যাত্রী ছিলেন ৩৯ জন। বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী মাজালিবা। এদিকে বিমান দুর্ঘটনার পর উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ। এয়ারলাইন থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এরই মধ্যে উদ্ধারকর্মীদের পাশাপাশি একটি তদন্ত দলকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম