ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ফিনজাল, নিহত ১৮

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২৪,  7:49 PM

news image

ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে শ্রীলঙ্কায় ১৫ জন, ভারতে তিনজন নিহত হয়েছে । শনিবার (৩০ নভেম্বর) শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ু ও পুদুচেরিতে রাতভর তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড়। পরে রোববার (০১ ডিসেম্বর) সকালে শক্তি হারিয়ে এটি লঘুচাপে পরিণত হয়েছে। ভারতে সংবাদমাধ্যম নিউজ-১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে,শনিবার রাত ১১টার দিকে ঘূর্ণিঝড় ফিনজাল স্থলভাগে আঘাত হানে। এর প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরীতে ভারি বৃষ্টি হয়েছে। ব্যাপক বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে চেন্নাইয়ে ট্রেন চলাচল ও ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়। বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দর। চেন্নাইয়ে বৃষ্টি সংক্রান্ত বিভিন্ন ঘটনায় বিদ্যুতায়িত হয়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলঙ্কায় ১৫ জনের মৃত্যুর তথ্য মিলেছে।এর মধ্যে পূর্বাঞ্চলেই মারা গেছে ১০ জন। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, এরইমধ্যে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। ফিনজাল দুর্বল হলেও এখনই বৃষ্টি থামছে না চেন্নাইতে।আবহাওয়া দপ্তর জানিয়েছে,তামিলনাড়ু,পুদুচেরি, দক্ষিণ কর্নাটক এবং কেরালায় আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে।অন্ধ্রপ্রদেশের উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রোববার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম