ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের আহ্বান চীনের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৫,  4:59 PM

news image

মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি তাইওয়ান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে তাদের ওয়েবসাইট থেকে ‘আমরা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না’—এই বিবৃতি সরিয়ে ফেলেছে। যাতে তীব্র ক্ষোভ প্রকাশ করে যুক্তরাষ্ট্রকে তার ভুল সংশোধনের আহ্বান জানিয়েছে চীন। এর আগে তাইওয়ান-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যপত্রে ‘আমরা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না’ বাক্যটি অন্তর্ভুক্ত ছিল। নিয়মিত হালনাগাদের অংশ হিসেবে গত সপ্তাহে বাক্যটি সরিয়ে ফেলা হয় বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে প্রাসঙ্গিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে তাইওয়ানের সদস্য পদে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। এরই প্রেক্ষিতে বেইজিং বলেছে,

এর ফলে তাইওয়ানের স্বাধীনতার পক্ষে কথা বলা বিচ্ছিন্নতাবাদী শক্তির কাছে একটি ভুল বার্তা গেছে। তাইওয়ানের পরিবর্তে চীনকে স্বীকৃতি দিয়ে থাকে যুক্তরাষ্ট্র এবং বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে। স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে আসছে চীন এবং এটি চীনের অন্তর্ভুক্ত হবে বলে মনে করে বেইজিং। এমনকি দ্বীপটি দখল করতে বল প্রয়োগের সম্ভাবনা নাকচ করেনি চীন। তবে তাইওয়ানের অনেকে নিজেদের একটি পৃথক দেশের অংশ মনে করে। যদিও বেশির ভাগই এমন একটি স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে, যেখানে তাইওয়ান স্বাধীনতাও ঘোষণা করবে না,

আবার চীনের সঙ্গে যুক্তও হবে না। তাইওয়ানে যুক্তরাষ্ট্রের কার্যত দূতাবাস আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ানের এক মুখপাত্র বলেন, ‘তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক সম্পর্কের বিষয়ে মানুষকে অবহিত করতে তথ্যপত্রটি হালনাগাদ করা হয়েছে। আমরা উভয়পক্ষের স্থিতাবস্থায় যেকোনো একতরফা পরিবর্তনের বিরোধিতা করি।’ এই পদক্ষেপকে ‘ইতিবাচক ও তাইওয়ানবান্ধব’ আখ্যা দিয়ে দ্বীপটির পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়াং-লু যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। তবে সোমবার এই পদক্ষেপের নিন্দা জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পেছনের দিকে চলে গেছে গুরুতরভাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম