ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে?? অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার

তাইওয়ানে ৬.৭ মাত্রার ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ, ২০২২,  11:38 AM

news image

তাইওয়ানে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল উপকূল থেকে ৫ মাইল দূরের দক্ষিণ-পূর্বের শহর তাইতুং এবং হুয়ালিয়েনের মধ্যবর্তী স্থানে। এর গভীরতা ছিল ১৮ কিলোমিটার। খবর ইনডিপেনডেন্টের।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া সুনামি সতর্কতাও জারি করা হয়নি। তবে কিছু কিছু জায়গায় বেশ কিছুক্ষণ কম্পন অনুভূত হয়। অনেক ভবন ভূমিকম্পে কেঁপে ওঠে। উল্লেখ্য, ২০১৮ সালে হুয়ালিয়ানের কাছে উপকূলে ৬.৪ মাত্রার ভূমিকম্পে ১৭ জন প্রাণ হারান। ২০১৬ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে মারা যান শতাধিক মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম