ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

তাইওয়ানের আরও পণ্য আমদানি নিষিদ্ধ করল চীন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ আগস্ট, ২০২২,  11:23 AM

news image

ন্যান্সি পেলোসির তাইপে সফরের প্রতিক্রিয়ায় আরও বেশ কিছু পণ্য তাইওয়ান থেকে আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। বুধবার ভোরে চীনের বাণিজ্য মন্ত্রণালয় তাইওয়ান থেকে বেশ কিছু ফল, দু ধরনের মাছ ও বালু আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে মঙ্গলবার রাতে এ ধরনের আরেকটি নিষেধাজ্ঞার কথা জানিয়েছিল বেইজিং কর্তৃপক্ষ, যার আওতায় ছিল বিস্কুট ও কনফেকশনারী দ্রব্যসহ বেশ কিছু পণ্য। চীনের সাথে তাইওয়ানের বাণিজ্য সম্পর্ক অনেক গভীর এবং তাইওয়ানের রফতানির প্রায় ত্রিশ ভাগই চীনে হয়ে থাকে। দেশ দুটি একে অপরের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। উল্লেখ্য, মঙ্গলবার রাতে তিনি রাজধানী তাইপেতে পৌঁছান। স্থানীয় সময় ১০টা ৪৪ মিনিটে তাকে বহনকারী প্লেনটি সেখানকার সোংশান বিমানবন্দরে অবতরণ করে। মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তিনি তাইপেতে উড়ে যান। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম