ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ, চীনের হুশিয়ারি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ নভেম্বর, ২০২১,  4:56 PM

news image

তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করেছে। এরপর চীন হুশিয়ারি দিয়ে বলেছে, তারা আমেরিকার পক্ষ থেকে সৃষ্ট যেকোনো হুমকি এবং উস্কানি মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। একই সঙ্গে জাতীয় সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয়ে চীন কোনো আপোস করবে না। চীনা সামরিক বাহিনীর এক মুখপাত্র নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি জন্য আমেরিকাকে দায়ী করে মঙ্গলবার এসব কথা বলেন।

তিনি বলেন, তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পরিচালনা করে আমেরিকা আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করেছেএর আগে মঙ্গলবার মার্কিন সপ্তম নৌবহরের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে দাবি করা হয়, রুটিন অনুযায়ী তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ ইউএসএস মিলিয়াস পরিচালনা করা হয়েছে। বিষয়টি ছিল একটি রুটিন কাজ। মার্কিন নৌবহরের সদর দপ্তর জাপানে অবস্থিত। বিবৃতিতে আরও বলা হয়েছে, তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পরিচালনার মধ্যদিয়ে সমুদ্রে জাহাজ চলাচলের স্বাধীনতার বিষয়টি তুলে ধরেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ভার্চুয়াল শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কয়েকদিন পর তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ পরিচালনা করা হয়। ওই সম্মেলনে তাইওয়ান ইস্যুতে দুই প্রেসিডেন্টের মধ্যে তর্কবিতর্ক হয়। সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম