ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

তরুণ অভিনেতা কিশোর দাস আর নেই

#

বিনোদন ডেস্ক

০৩ জুলাই, ২০২২,  5:18 PM

news image

মাত্র ৩০ বছর বয়সে পৃথিবীর যাত্রা শেষ করলেন ভারতের অসমীয়া সিনেমার অভিনেতা কিশোর দাস। শনিবার (২ জুলাই) চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন কিশোর। সম্প্রতি করোনায় আক্রান্ত হন তিনি। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। প্রথমে কিছুদিন আসামে চিকিৎসা শেষে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয় কিশোরকে।

পরবর্তীতে তাকে চেন্নাইয়ে স্থানান্তরিত করা হয়। কিন্তু সব চেষ্টাকে বৃথা করে অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন তিনি। এ অভিনেতার মৃত্যুতে আসামের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। খুব কম সময়েই অসমিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেছিলেন কিশোর। ‘বৃন্দাবন’, ‘প্রেম বন্ধকি’, ‘দাদা তুমি দুষ্টু বড়’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দারও জনপ্রিয় মুখ ছিলেন কিশোর। টেলিভিশনে তার অভিনীত ‘বিধাতা ও বন্ধু’ সিরিয়ালটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ ছাড়াও ৩০০টির বেশি মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। -সূত্র: হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম