ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

তরকারিতে লবণ বেশি হলে করনীয়

#

লাইফস্টাইল ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২২,  11:52 AM

news image

প্রতিদিনের রান্নার অভিজ্ঞতার কারণেই তরকারিতে লবণের পরিমাণ নিয়ে খুব বেশি একটা চিন্তা করতে হয় না। কারণ প্রতিদিন রান্না করতে করতে মোটামুটি একটি আন্দাজ হয়েই যায়। কিন্তু দুর্ভাগ্যের কথা বলা যায় না। রান্না করতে গেলে মাঝে মাঝে তরকারিতে লবণের হের ফের হতেই পারে। আর সেটা যদি হয় মেহমানের জন্য কোনও বিশেষ রান্নাতে। তখন কী করবেন? লবণ বেশি হলে তরকারি তো আর ফেলে দেয়া যাবে না। তাহলে জেনে নিন তরকারিতে লবণ বেশি হলে কী করনীয়।

তরকারি বা ডালে অতিরিক্ত লবণ হয়ে গেলে আলু সেদ্ধ করে দিতে পারেন।কারণ আলু লবণ শোষণে বেশ কার্যকরী।এছাড়াও আরো দুটি উপায় আছে যা লবণ কমায়।এগুলো হল ময়দা, দুধ ও পেঁয়াজ। ময়দা পানি দিয়ে মেখে ছোট ছোট বলের আকৃতি করে তরকারি বা ডালে দিয়ে দিলে লবণ কমে যাবে। পেঁয়াজের বেরেস্তা করে তরকারিতে দিলেও লবণ কমে যাবে।এছাড়া তরকারিতে দুধ দিলে লবণ তো কমবেই পাশাপাশি খাবারে ভিন্ন স্বাদও যোগ করবে। মাছের তরকারির লবণ কমাতে দিতে পারেন টমেটো।এছাড়া ডালের বড়ি হালকা ভেজে দিয়ে দিলেও লবণ কমবে। রোস্ট বা রেজালায় লবণ বেশি হয়ে গেলে মালাই বেশি করে দিয়ে দমে রাখুন কিছুক্ষণ দেখবেন লবণ কমে যাবে। আর কাবাবে লবণ বেশি হয়ে গেলে লেবুর রস ও চিনি দিতে পারেন। কোনও ভুনা খাবার বা দো-পেঁয়াজায় লবণ কমাতে সবচে’ ভালো কাজ করে চিনি ও টকদই। টকদই ও চিনি একসঙ্গে মিশিয়ে তরকারিতে দিয়ে খানিকক্ষণ চুলায় রেখে দিন।ব্যস আপনার আর কোনো চিন্তা করতে হবে না। লবণ এমনিতেই কমে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম