ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

তফসিল ঘোষণা ঘিরে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন

#

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২৫,  9:07 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে দেখা যায়, কমিশন ভবনের সামনের রাস্তায় চলাচল সীমিত করা হয়েছে৷ লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ভবনে সামনের অংশ৷ এছাড়া প্রধান সড়ক থেকেই কমিশনে প্রবেশে কড়াকড়ি দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে৷ পরিচয় নিশ্চিত হওয়া ছাড়া ঢুকতে দেয়া হচ্ছে না ভবনে৷ এদিকে, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে প্রচারিত হবে তফসিলের ঘোষণা৷ তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন৷ তফসিলে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, জমা, প্রত্যাহারের তারিখ জানা যাবে৷ এছাড়া প্রার্থীদের আচরণবিধি, ভোটারের উদ্দেশ্যে দিক নির্দেশনাসহ নানা বিষয় উঠে আসবে তফসিলে৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম