ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

তদন্ত কমিশনে ই-মেইল পাঠিয়ে সাক্ষ্য দিলেন নানক-আজম

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২৫,  1:00 PM

news image

পালিয়ে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম ই-মেইলে সাক্ষ্য দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান। বুধবার (২৫ জুন) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের তদন্ত বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তদন্ত কমিশনে ই-মেইল পাঠিয়ে সাক্ষ্য দিলেন নানক-আজম ফজলুর রহমান বলেন, ‘শেখ হাসিনাসহ ১৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। তারা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী। কিন্তু এখন পর্যন্ত তাদের সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি।’ তিনি বলেন, ‘পালিয়ে থাকা দুজন রাজনীতিবিদ ই-মেইলের মাধ্যমে আমাদের কাছে সাক্ষ্য দিয়েছেন। একজন মির্জা আজম, আরেকজন জাহাঙ্গীর কবির নানক। তারা আমাদের কাছে লিখিত দিয়েছেন। আমরা সেগুলো পর্যালোচনা করছি। সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। চূড়ান্ত প্রতিবেদনে পর্যালোচনার ফল দেখা যাবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম