ঢাকা ১৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় চাঁদা না পেয়ে বাসা বড়িতে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাট, আহত ৫ রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না: বিদ্যুৎমন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব হামের উপসর্গে একদিনে আরও ৪ শিশুর প্রাণহানি রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী পাকিস্তানের সরকারি হাসপাতালে এইচআইভি আক্রান্তদের অধিকাংশই শিশু বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে চায় চীন: মির্জা ফখরুল

তত্ত্বাবধায়ক সরকার একটি পক্ষপাতমূলক সরকার: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২৩,  2:34 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার একটি পক্ষপাতমূলক সরকার। পুরো দেশের মানুষ এই ব্যবস্থায় আগে থেকেই আস্থাশীল ছিল না। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে এটি অস্বাভাবিক ঘটনা। রোববার দুপুরে সেতু ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী। তিনি বলেন, অতীত পর্যালোচনায় দেখা যায় তত্ত্বাবধায়ক সরকারের যে চরিত্র বা বৈশিষ্ট্য ছিল তার সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিয়েছিল। শুধু তাই নয়, পক্ষপাতমূলক কাজ করত। বিশেষ করে ২০০১ এবং ওয়ান ইলেভেনের সময় যা তত্ত্বাবধায়ক করেছিল তা ইতিহাসে অস্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করেন সেতুমন্ত্রী। তিনি আরও বলেন, আমাদের দেশের বিরোধী দল বিএনপি সেই তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। বিশেষ করে ২০০১ এবং ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার, যা কখনই সম্ভব না বলে মন্তব্য করেন তিনি।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম