ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

তত্ত্বাবধায়কের বিষয়ে কথা বলে এখন আর লাভ নেই: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৩,  2:01 PM

news image

মির্জা ফখরুলের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ফখরুল সাহেব, তত্ত্বাবধায়ক সরকার এখন আজিমপুর কবরস্থানে শায়িত। তত্ত্বাবধায়কের বিষয়ে কথা বলে এখন আর লাভ নেই।’ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভার পাস উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিত্যাগের আহ্বান করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারাই বলুন তো, আজকে দেশের একটি বিরোধী দল দেশের নামে বিষোদ্গার করেন। অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘এখনও তারা (বিএনপি) যে পথে চলছে, সেটা ভুল পথ। তাদেরকে বলি, আপনারা এই ভুল পথ ছেড়ে দিয়ে নির্বাচনের পথে আসুন। যদি দেশকে ভালোবাসেন, যদি মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, যদি স্বাধীনতাকে ভালোবাসেন, তাহলে শেখ হাসিনার বিকল্প নেই। নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’ তিনি আরও বলেন, ‘১৫ বছর আগের বাংলাদেশের দিকে তাকান। আর ১৫ বছর পর আজকের বাংলাদেশের দিকে তাকান। এই বাংলাদেশের রূপকার (শেখ হাসিনা) আজকে আমাদের মাঝে বসে আছেন।’ ১৬৪ সেতু-ওভারপাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী১৬৪ সেতু-ওভারপাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেতুমন্ত্রী বলেন, ‘তারা দ্বিজাতি তত্ত্বের লাইনে চলে গেছে। তাই আমাদেরকেও বুঝতে হবে কোন লাইনে আমরা যাবো। সাম্প্রদায়িকতা আর জঙ্গিবাদ- এই লাইন আমাদের লাইন নয়। তাদেরকে সুযোগ দিয়ে লাভ নেই। তাদেরকে সুযোগ দিলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘এখন বিশ্বে কত ঘরে কত আগুন। ঘরই সামলাতে পারছেন না। আর তিনি তো (মির্জা ফখরুল) প্রতিদিনই বক্তব্য দিচ্ছেন, পশ্চিমারা নাকি আমাদের বিরুদ্ধে। মির্জা আব্বাস তো বলেন, চাঁদরাত।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম