ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৩,  10:43 AM

news image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আব্দুল কুদ্দুস (৭৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী তারেক আহমেদ বলেন, শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগারে আব্দুল কুদ্দুস হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে ভর্তি দেন চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান কুদ্দুস। তিনি কি মামলায় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, কয়েদির মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম