ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ঢামেকে জন্ম নেওয়া ৬ নবজাতকের চার জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  2:01 PM

news image

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় চারজনেরই মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সোমবার (১৫) পর্যন্ত ঢামেক হাসপাতালের এনআইসিইউতে ২ ছেলে নবজাতক ও বেসরকারি হাসপাতালে ২ মেয়ে নবজাতক মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই নবজাতকদের ফুফু ফারজানা আক্তার। তিনি জানান, ৬ নবজাতকের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের এনআইসিএইচইতে আর বাকি তিনজনকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়। ঢাকা মেডিকেলে থাকা ২ ছেলে নবজাতক ও বেসরকারি হাসপাতালে থাকা দুই মেয়ে নবজাতক এনআইসিইউতে মারা যায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকের মধ্যে সন্ধ্যায় এক নবজাতক এনআইসিইউতে মারা যায়। এরপর মধ্যরাতে ঢাকা মেডিকেলে আরও এক নবজাতকের মৃত্যু হয়। এরপর একটি বেসরকারি হাসপাতালে আরও দুজন নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঢামেক হাসপাতালে বর্তমানে ১ জন চিকিৎসাধীন রয়েছে বাকি ১ জন বেসরকারিতে চিকিৎসাধীন রয়েছে। এর আগে, গতকাল রোববার সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) নামে এক নারী ৬ সন্তানের জন্ম দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম