ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

ঢামেকের বাগান থেকে নবজাতকের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২১,  8:05 PM

news image

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান এর ভিতর থেকে একদিন বয়সী নবজাতক মেয়ের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। বুধবার (১৭ নভেম্বর) সকাল আটটার দিকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপক বালা জানান, আমরা খবর পেয়ে সকাল আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগানের ভিতর থেকে একদিনের মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, কে বা কারা এই নবজাতকটি ফেলে রেখে পালিয়ে যায় আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। সূত্র: দৈনিক জনকন্ঠ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম