ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ঢাবি ভর্তি পরীক্ষার ফল আজ, যেভাবে জানা যাবে

#

ঢাবি প্রতিনিধি:

২৮ মার্চ, ২০২৪,  10:57 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফল প্রকাশ হবে আজ। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৩টায় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ডিনরা উপস্থিত থাকবেন। বিগত বছরের মতো এবারও ঢাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিট, ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ মার্চ, ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি ও চারুকলা ইউনিটের পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) ৯ মার্চ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার ফলাফল যেভাবে জানা যাবে

ভর্তি পরীক্ষার বিস্তারিত ফল admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে জানতে পারবেন। এছাড়া টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ এর জন্য DU ALS , ‘বিজ্ঞান ইউনিট’ এর জন্য DU SCI , ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এর জন্য DU BUS এবং ‘চারুকলা ইউনিট’ এর জন্য DU FRT টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS এ ফল জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম