ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ঢাবির হল থেকে মুছে দেওয়া হলো শেখ মুজিব-হাসিনার নাম

#

০৬ ফেব্রুয়ারি, ২০২৫,  11:18 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’ নামকরণ করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া দুটি হলের ফলক থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে গণস্বাক্ষর গ্রহণের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত নেন। এর আগে, শেখ হাসিনা ছাত্রলীগের ব্যানারে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ধ্বংস করে। বুলডোজার ও ক্রেন ব্যবহার করে ঐতিহাসিক স্থাপনা ভেঙে ফেলা হয়।   এরই রেশ ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদের অংশ হিসেবে হলের পুরাতন বিল্ডিংয়ে বঙ্গবন্ধুর নামাঙ্কিত ফলক হাতুড়ি দিয়ে অপসারণ করেন এবং সেখানে নতুন নাম লিখে দেন। তাদের দাবি, যারা সহপাঠীদের হত্যা ও আক্রমণ করেছে, তাদের কোনো চিহ্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে থাকবে না। শিক্ষার্থীদের গণস্বাক্ষর গ্রহণের মাধ্যমে নতুন নামকরণ চূড়ান্ত করা হয়। পাশাপাশি বিজয় একাত্তর হল ও অমর একুশে হলের ফলক থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলা হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম