ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ঢাবির টিচার্স কোয়ার্টারে এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৩,  1:48 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টারের একটি বাসায় ফাতেমা মিম (১৫) নামের এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় ফাতেমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈসাখাঁ রোডের টিচার্স কোয়ার্টারের ডা. ইসরাত জাহানের বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল ফাতেমা। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। ডা. ইসরাত জাহানের দাবি, একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ফাতেমার। সেই সম্পর্কের অবনতির কারণে হয়তো সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি দাবি করেন, আজ ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে বাসার একটি রুমের ভেতর ফাতেমাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরবর্তীতে তিনি ও তার স্বামী ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত ইবনে শফিউল্লাহ জানান, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তার বাবা-মায়ের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম