ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ঢাবিতে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৩ শিক্ষার্থী

#

২৫ জানুয়ারি, ২০২৫,  12:06 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী লড়াইয়ে বসেছেন। এ ইউনিটে প্রতি আসনের জন্য ৪৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিচ্ছেন। শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলবে। ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটি একযোগে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা সকাল সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছেন। ইতোমধ্যে শিক্ষার্থীদের আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। পরীক্ষার বিষয়ে প্রবেশপত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি সঙ্গে নিয়ে আসতে হবে। প্রশ্ন ও উত্তরপত্রে সব লেখায় কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। সব ধরনের পেন্সিলের ব্যবহার নিষিদ্ধ। এ ছাড়া সব ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে এমন ডিভাইস পাওয়া গেলে তার ভর্তি-পরীক্ষা সরাসরি বাতিল হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৩ শিক্ষার্থী। বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ওপর ১০০ মার্কের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এমসিকিউ অংশে ৬০ মার্ক এবং লিখিত অংশে ৪০ মার্ক থাকবে। এর আগে, গত বছরের ৪ নভেম্বর ভর্তি আবেদন শুরু হয়ে তা ২৭ নভেম্বর রাত ১২টায় শেষ হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম