ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

ঢাবিতে পিনাকী-ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ

#

১১ ডিসেম্বর, ২০২৫,  7:59 PM

news image

বিজয় দিবস নিয়ে ‘অশ্লীল মন্তব্য’ ও ‘কটূক্তির’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউটিউবার ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকাদাহ করেছেন একদল শিক্ষার্থী। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে রাজু ভাস্কর্যের পাদদেশে কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। এসময় তারা ‘পিনাকীর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘পাকিস্তানিদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইলিয়াসের দুই গালে, জুতা মারো তালে তালে’–ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা ‘শুনে রাখো রাজাকার, বাংলা আমার বাপ-দাদার’, প্রভৃতি স্লোগান দেন। আয়োজকদের একজন সংবাদমাধ্যমকে বলেন, নৈতিকতার জায়গা থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা এই আয়োজন করেছি। তিনি আরও বলেন, যেভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার, বিভ্রান্তিকর প্রচার, অবমাননাকর কথা বলে যাওয়া হচ্ছে, তা এই বিজয়ের মাসে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম