ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

ঢাবিতে আরও দুই সপ্তাহ সশরীরে ক্লাস বন্ধ

#

ঢাবি প্রতিনিধি:

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  11:52 AM

news image

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে ক্লাস আরও দুই সপ্তাহ বন্ধ থাকবে।     আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। তবে, এ দুই সপ্তাহের মধ্যে সশরীরে পরীক্ষা নিতে পারবে বিভাগগুলো। এ ছাড়া, হল ও অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ রোববার সকালে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাবি উপাচার্য বলেন, ‘জাতীয় সিদ্ধান্তের সঙ্গে আমাদের সিদ্ধান্তেও মিল থাকবে। সেশনজট ও শিক্ষা কার্যক্রম সচল রাখতে অনলাইনে ক্লাস এবং স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নিতে পারবে বিভাগগুলো।

এ ছাড়া আবাসিক হলগুলো যেভাবে চলছে, স্বাস্থ্যবিধি মেনে সেভাবেই চলবে।’ ল্যাব, ব্যবহারিক ক্লাস এবং যেসব পাঠদান অনলাইনের চেয়ে প্রত্যক্ষ জ্ঞানে শিক্ষার্থীদের সহায়তা হয়, সেসব ছোট ছোট ক্লাস সশরীরে রাখা হবে বলেও জানিয়েছেন অধ্যাপক আখতারুজ্জামান। তিনি বলেন, ‘আমাদের অফিস কার্যক্রম বিকেল ৩টা পর্যন্ত চলছে। সেটাও আমরা বাড়িয়ে দেব।’ এর আগে গত ২১ জানুয়ারি জাতীয় সিদ্ধান্তের আলোকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের চলমান পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং বিশ্ববিদ্যালয়ের অফিস সীমিত পরিসরে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে বলে সেসময় বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ছাড়া জরুরি পরিষেবাগুলো (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) যথারীতি অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম