ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ঢাকা -১৯ আসনের প্রার্থী দিলশানা পারুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দলের সাক্ষাৎ

#

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  3:02 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৯ আসনের সার্বিক নির্বাচন পরিবেশ ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী দিলশানা পারুলের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (European Union) নির্বাচন পর্যবেক্ষক দল। রবিবার ( ০১/০২/২০২৬) ঢাকা–১৯ আসনের একটি নির্ধারিত স্থানে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রার্থী দিলশানা পারুল ঢাকা–১৯ আসনের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, নির্বাচনী পরিবেশ, প্রচারণার পরিস্থিতি, ভোটারদের মনোভাব এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার চ্যালেঞ্জসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন। দিলশানা পারুল পর্যবেক্ষক দলের কাছে বলেন, ঢাকা–১৯ আসনে জনগণ পরিবর্তন চায়। তারা একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশায় রয়েছে। তিনি আরও জানান, সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে—এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি। তিনি নির্বাচনী মাঠে সমান সুযোগ নিশ্চিত করা, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিকে নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল প্রার্থী দিলশানা পারুলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন দিক সম্পর্কে প্রশ্ন করেন। পর্যবেক্ষকরা জানান, তারা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার সার্বিক চিত্র আন্তর্জাতিক মহলে তুলে ধরবেন। মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সক্রিয় উপস্থিতি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পথে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভোটারদের আস্থা আরও দৃঢ় করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম