ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ ভেনেজুয়েলায় পর পর দুই শক্তিশালী ভূমিকম্পের আঘাত, বহু হতাহতের শঙ্কা সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

ঢাকা-১৯ আসনে নৌকার মাঝি ডা. এনাম

#

২৭ নভেম্বর, ২০২৩,  11:25 AM

news image

ওবায়দুর রহমান লিটনঃ ঢাকা-১৯ আসনে টানা তৃতীয় বারের মত আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন আরো ৬ জন। এরআগে রানা প্লাজা দুর্ঘটনার পর সাবেক এমপি মুরাদ জংকে বাদ দিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. এনামুর রহমান। এরপর গত একাদশ সংসদ নির্বাচনেও দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে ্সংসদে বসেন তিনি এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পান তিনি। এদিকে ঢাকা- ১৯ (সাভার) আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। আওয়ামী লীগ এবার যেহেতু জনসম্পৃক্ততার নির্বাচন চায় সেই বিবেচনায় স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ার কথা বলা হওয়ায় প্রার্থী হতে যাচ্ছেন মুরাদ জং।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম