ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২৩,  4:51 PM

news image

চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেবেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার সকালে হিরো আলম বিষয়টি নিজেই সমকালকে জানান। একইসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা-১৭ আসনে সোমবার বিকেল ৩টায় নমিনেশন তুলতে যাবো। আমি আশা রাখি, এই আসনে অবশ্যই জয়লাভ করবো।’ তিনি বলেন, ‌‘আমি জনগণের প্রতিনিধি হিসেবে সবসময়ই কাজ করতে চাই। ভালো লাগে, অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে চাই। তাই সবকিছু মিলিয়ে আবারও নির্বাচনে আসা।’   এই নির্বাচনে কোনো দলের প্রতিনিধিত্ব করছেন না জানিয়ে হিরো আলম বলেন, ‘এবার সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলবো। বগুড়ার মতো ঢাকা-১৭ আসন থেকেও ভালো সাড়া পাবো। এলিট শ্রেণির লোকজন গুলশানে থাকেন। কিন্তু ভাষানটেক বস্তি এলাকায় কারা থাকেন? সেখান থেকে আমি ভোট পাবো। আমি তাদের অজানা কথাগুলো তুলে ধরবো। এবার আটঘাট বেঁধেই মাঠে নেমেছি, ঢাকা-১৭ আসনের নির্বাচনে জয় নিয়েই ফিরবো।’ এর আগে নিজ জেলা বগুড়া থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে ওই নির্বাচনে হেরে যান তিনি।য়ে মায়ের আত্মহত্যা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম