ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২৬,  11:15 AM

news image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পরপর দুটি দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন এক বাসযাত্রী। 


মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. আসলাম হোসেন (৪০)। তিনি ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা। আহত বাসযাত্রীর নাম মো. নজরুল ইসলাম (৪৭)। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জের বাসিন্দা।


ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথমে অজ্ঞাতনামা একটি গাড়ি পেছন থেকে আসলাম হোসেনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই একই সড়কে ঘটে দ্বিতীয় দুর্ঘটনা।


দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও নিহত ব্যক্তিকে দেখতে লিটন ট্রাভেলসের চালক গাড়ির গতি কমিয়ে ব্রেক করেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের এক যাত্রী নজরুল ইসলাম আহত হন।


খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত আসলাম হোসেনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত নজরুল ইসলামকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।


পরে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়। নিহতের পকেট থেকে উদ্ধার করা ১৮ হাজার টাকা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম