ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কাফন মোড়ানো কলাগাছ ফেলে ছিনতাই

#

নিজস্ব প্রতিনিধি

১৩ মার্চ, ২০২২,  10:53 AM

news image

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাফন মোড়ানো কলাগাছ ফেলে ব্যারিকেট দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশের সার্ভিস লেনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা একটি পিক-আপ ভ্যানের চালকসহ ২ জনকে কুপিয়ে জখম করে এবং পাকিরাপাড়া এলাকার এক বরের  পবতার কাছ থেকে বিয়ের মাংস ক্রয়ের নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে উমপাড়া এলাকায় মাইক্রোবাস থামিয়ে রাস্তার উপর সাদা কাফনের ভেতর কলাগাছ রেখে ছিনতাইকারীরা ব্যারিকেট তৈরি করে। এসময় রাস্তার কাজের শ্রমিকবাহী একটি পিক-আপ ভ্যান ওই এলাকায় আসলে ছিনতাইকারীরা পিকআপ ভ্যানের চালক মোঃ সেলিমকে কুপিয়ে জখম করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা শ্রমিকদেরকে মারধার করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা ১ শ্রমিককে কুপিয়ে জখম করে। তাৎক্ষনিক ভাবে পাকিরা পাড়া ধানের চাতাল থেকে আক্তার হোসেন তার ছেলের বিয়ের জন্য মাংস কিনতে উপমাপড়া বাসস্ট্যান্ডের দিকে রওনা হয়ে ছিনতাইকারীদের কবলে পরেন। ছিনতাইকারীরা এসময় আক্তার হোসেনের কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। হাঁসাড়া হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টিআই শামীম জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত নন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম