ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির সংঘর্ষে আহত ১২

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৫,  12:41 PM

news image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি বাসকে পেছনে থেকে আরেকটি বাস ধাক্কা দিলে সড়ক নিরাপত্তার টহল গাড়িসহ তিন গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টায় এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।  দুর্ঘটনায় সুরভি পরিবহনের বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। এ সময় এক্সপ্রেসওয়েতে অন্তত তিন কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়াগামী গ্রিন ঢাকা পরিবহনের একটি বাসকে পেছন থেকে সুরভি পরিবহনের আরেকটি বাস ধাক্কা দেয়। এতে গ্রিন ঢাকা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়কে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত টহল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় সুরভি পরিবহনের ১০ থেকে ১২ জন গুরুতর আহত হন। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়িগুলো জব্দ করে থানায় নেওয়া হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম