ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নতুন পিপি

#

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২৪,  10:55 AM

news image

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত একটি চিঠি ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে নতুন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে এহসানুল হক সমাজীকে নিয়োগের বিষয়টি জানানো হয়। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুর স্থলাভিষিক্ত হলেন। অ্যাডভোকেট সমাজী এর আগেও ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন। তিনি বাংলাদেশে প্রচলিত ফৌজদারি কার্যবিধির প্রয়োজনীয় সংশোধনীর উদ্দেশ্যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) পরিচালিত জাতীয় পরামর্শক সংস্থার আইন পরামর্শক হিসেবেও কাজ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম