ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২৫,  11:04 AM

news image

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের (৪৫) এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে শিবচর উপজেলার কুতুবপুর মুন্সিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম। জানা যায়, বৃহস্পতিবার ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ এসে গুরুতর অবস্থায় ওই নারীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম বলেন, ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেন থেকে এক নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।  তিনি আরও বলেন, নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম