ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

ঢাবি প্রতিনিধি:

২২ জানুয়ারি, ২০২৫,  11:25 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন। এর আগে ৯টার দিকে শিক্ষার্থীরা গাছের ডালে ঝুলন্ত মরদেহটি দেখে পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে জানান। শিক্ষার্থীরা জানান, তারা সকালে ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এ সময় দেখেন কিছু মানুষ জটলা হয়ে ওপরে তাকিয়ে আছে। পরে সেখানে গিয়ে তারা ঝুলন্ত মরদেহটি দেখতে পান। মরদেহ উদ্ধার করতে আসা ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, ঢাবির জিমনেসিয়াম এলাকায় গাছে ঝুলে থাকা অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স ৫০ এর কাছাকাছি। তার পরিচয় জানা যায়নি। মরদেহ নামিয়ে ঢামেক মর্গে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, সকালে আমরা জানতে পারি জিমনেসিয়াম এলাকায় গাছে একজন ব্যক্তির মরদেহ ঝুলে আছে। পরে আমরা পুলিশকে জানালে তারা ফায়ার সার্ভিসের সাহায্যে মরদেহ নামিয়ে মর্গে পাঠায়। মৃত্যুর কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ বিষয়ে শাহবাগ থানার ওসি মনসুর খালিদ বলেন, কিছুক্ষণ আগে মরদেহটি ফায়ার সার্ভিসের সহায়তায় গাছ থেকে নামানো হয়েছে। আপাতত মরদেহটি মর্গে নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম